৯৯ টাকায় ট্রিমার!

৫ আগষ্ট, ২০১৯ ১৭:৪৪  
ক্রেতাদের দৃষ্টি কাড়তে ৯৯ টাকায় ট্রিমার দেয়ার ঘোষণা দিয়েছে ই-কমার্স পোর্টাল ক্লিকজো ডট কম ডট বিডি। স্টক থাকা শর্তে মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা ৬ টায় মিলবে এই সুযোগ। অনলাইনে এমনই নজর কাড়া অফার দিয়ে সোমবার বিকেলে সাড়ে ৫টায় ফেসবুক লাইভে ‘কোরবানি ফেস্টিভ্যাল’ উদযাপন করে প্রতিষ্ঠানটি। সেখানে জানানো হয়, এই অফারে ৬৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়া হয়েছে। মূলত ঈদের আনন্দ দেশব্যপী ছড়িয়ে দিতে ১ আগস্ট থেকে শুরু হয়ে ৭ আগস্ট পর্যন্ত চলবে। ফেস্টিভ্যালে থাকছে দেশসেরা ১০ টি জনপ্রিয় অনলাইন ব্যবসায়ীর পণ্য। আরও থাকছে অনেক ব্র্যান্ডের পণ্য যেমন স্টেপের জুতা, শেভার শপ বাংলাদেশের ট্রিমার ,হেয়ার স্ট্রেইটনার ,অর্থার বেডশীট, ফ্যাশন দোকান, আয়নাঘর, রিতজি দিচ্ছে নিজেকে সাজানোর জন্য ফ্যাশন পণ্য এবং অফিসার বিডি, ২৪ বাজার দিচ্ছে কিচেন এপ্লাইন্স, বিকন কম্পিউটার, ঈশাত টেলিকম দিচ্ছে মোবাইল এবং কম্পিউটার আনুসঙ্গিক উপকরণ । লাইভে কে কী ধরনের ঈদ শপিং করছে তা নিয়েও কথা বলেন দুই উপস্থাপিকা। তবে আলোচনায় ঘুরে ফিরে আসে ট্রিমার। এদিকে এমন ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে ক্লিকজো ডট কম ডট বিডি‘র অপারেশন ম্যানেজার মাহাদী হাসান ডিজিবাংলা-কে জানান, অফারের সময় যেন সাইট ডাউন না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অর্ডার করার সময় পৌঁছে দেয়ার সময় পাওয়া যাবে। আগামী ১১ তারিখের মধ্যে পৌঁছে দেয়ার চেষ্টা করা হবে।